রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সামাজিক সংগঠন সারা আনোয়ারা।

মোঃআসিফুল ইসলাম সানি,বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম)
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আনোয়ারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সামাজিক সংগঠন সারা আনোয়ারা।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী এবং পরপরই আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কালজয়ী গানটি বাজানো হয়। উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ইশতিয়াক ইমন পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার সকালে সারার আনোয়ারার প্রতিষ্ঠাতা আব্দুল মালেক চৌধুরী নির্দেশনায় সংগঠনের সকল সদস্যরা শ্রদ্ধা জানান।পরে অমর একুশে নিয়ে স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এক ভিডিও বার্তায় সংগঠনটির প্রতিষ্ঠাতা আবদুল মালেক চৌধুরী বলেন, মাতৃভাষা রক্ষার দাবিতে ১৯৫২ সালের এই দিনে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বারসহ অনেক বাংলা মায়ের দামাল ছেলে। তাদের রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি। আর তারই সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।এসময় সংগঠনের সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..