সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র ও চাঁদাবাজিসহ ডজন মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার

কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র ও চাঁদাবাজিসহ ডজন মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
Oplus_16908288
​
কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের এক সাঁড়াশি অভিযানে চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র, বিস্ফোরণ, বিশেষ ক্ষমতা আইন, দ্রুত বিচার ও মারামারিসহ একাধিক গুরুতর মামলার পলাতক এক শীর্ষ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
​গত ২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ১২:৪৫ ঘটিকায় খোকসা থানার অফিসার ইনচার্জের (ওসি) সরাসরি নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানাধীন ওসমানপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি মো: পাপ্পু মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়। ধৃত আসামির পিতার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী এবং তিনি কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন ওসমানপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তার বিরুদ্ধে খোকসা ও এর আশপাশের এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, অবৈধ অস্ত্র বহন, বিস্ফোরণ ঘটানো, বিশেষ ক্ষমতা আইন লঙ্ঘন, দ্রুত বিচার আইন এবং মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
​গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামি পাপ্পু মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
​এ বিষয়ে খোকসা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে পুলিশ সবসময় সজাগ রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..