সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রা’ণ হারালেন পুলিশ সদস্য ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জাফরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ সাহিদা সুমনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত পদত্যাগপত্র জমা দিতে সংসদে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত ফটিকছড়িতে ইয়াবাসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন জুয়েলের জন্মদিন পালন নড়াইলে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার 

‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা!

‎রকিবুল হক ‎ফটিকছড়ি প্রতিনিধি(চট্টগ্রাম) ‎
  • আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

‎ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মারুফ পারভেজসহ দুইজনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহতের মা রুপা আকতার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
‎
‎পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, ঘটনার পর নিহতের স্বামী মারুফ পারভেজ পালিয়ে যান। পরে নিহতের মা রুপা আকতার বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।
‎
‎নিহত সামিহা হাকিম নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতান বাড়ির লোকমান হাকিমের মেয়ে।
‎নিহতের মা রুপা আকতার অভিযোগ করে বলেন, তার মেয়েকে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। তার স্বামী মারুফ পারভেজ একাধিকবার মেয়েকে নির্যাতন করেছেন। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে তাকে বারবার সতর্ক করা হলেও নির্যাতন বন্ধ হয়নি।
‎রুপা আকতার আরও অভিযোগ করেন, সর্বশেষ তার মেয়েকে নির্যাতনের পর হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মেয়ের স্বামী মারুফ পারভেজসহ দুইজনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।
‎আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..