শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান‌ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির বৈঠক বসে, এদিন দেশের প্রতিথযশা আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা অংশ নেন বৈঠকে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিচার বিভাগকে বাইরে রেখে বিরোধীদলের সাথে আলোচনার ভিত্তিতে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান‌ করার প্রস্তাব দিয়েছেন অনেকে।

তিনি বলেন, আওয়ামী লীগের সময় সংবিধান সংশোধন কমিটি একদলীয় সরকারের ক্ষমতাকে স্থায়ী করতে চেয়েছিল‌। তার সাথে গণতান্ত্রিক সরকারের কমিটিকে এক করা উচিত হবে না। বিরোধী দল যদি চায় বিএনপি তাদের নোট অব ডিসেন্ট শিথিল করুক, তাহলে তাদের সেই কথা বৈঠকে এসে বলতে হবে। অমরা চাই বিরোধী দল সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নেই। গণভোটকে আমরা স্বীকার করি। তবে তাতে রাখা প্রশ্ন নিয়ে বিতর্ক আছে। গণভোটে দেওয়া জনগণের রায়কে আমরা সম্মান করি। যদি আবার গণভোট হয় তবে এটা হবে সংবিধান সংস্কার সম্পর্কিত।

সংবিধান সংশোধনে বিশিষ্ট নাগরিক বিশেষজ্ঞ ও অংশীজনদের সাথে পর্যায়ক্রমে বৈঠক করছে সংবিধান সংশোধন কমিটি।

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার বিষয়ে তারা তাদের প্রস্তাবনা তুলে ধরেন। আলোচনা হয় ৭০ অনুচ্ছেদ, মৌলিক অধিকার সংরক্ষণ, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমতা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিষয়ে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..