মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
এস এম হারুন অর রশিদ বাচ্চু’র ১০ম মৃত্যু বার্ষিকী পালন করলো নতুনতারা জয়পুরহাটে হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র ও চাঁদাবাজিসহ ডজন মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ

এস এম হারুন অর রশিদ বাচ্চু’র ১০ম মৃত্যু বার্ষিকী পালন করলো নতুনতারা

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
Oplus_16908288

তুমি রবে সকল হৃদ পাঁজরে অনন্তকাল ধরে ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় নতুনতারা ভবন, খুলনা বইমেলার রুপকার ও সাহিত্য সংসদ এর প্রতিষ্ঠাতা এস এম হারুন অর রশিদ বাচ্চু’র ১০ম মৃত্যু বার্ষিকী পালন ও নিয়মিত নতুনতারার ২৫৬ তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, প্রধান আলোচক ছিলেন নজরুলের মানুষ কবি ও সংগঠক সৈয়দ আলী হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর কেন্দ্রীয় উপদেষ্টা কবি ও মানবিক সংগঠক সাংবাদিক সৈয়দ খায়রুল আলম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান কবি সাংবাদিক ও নাগরিক নেতা অধ্যাপক এবিএম আদেল মুকুল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নতুনতারার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান কবি, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক মোঃ আশরাফুল আলম। নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সরদার আব্দুল আজিজ, নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় মহাসচিব শেখ মোঃ শামসুদ্দোহা বাঙালিসহ প্রমূখ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন সৈয়দ আলী হাকিম।

সম্ভাব্য আগামী ১৮ ডিসেম্বর, শুক্রবার, দিনব্যাপী শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে বাংলাদেশের ইতিহাসে প্রথম বৃহৎ রঙিন যৌথ কাব্য গ্রন্থ ” বৃষ্টি ধারায় বর্ষা আসে ” এর মোড়ক উন্মোচন, সাহিত্য সম্মেলন, কবি ও কবিতা ফ্রেম প্রদর্শনীর বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সবাইকে আমন্ত্রণ জানানো হবে উক্ত অনুষ্ঠানে ।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..