বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেশে চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি সার মজুত আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ মাদক কারবারিরাও একদিন ভালো পথে ফিরবে: এমপি সরোয়ার আলমগীর চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় বোরহান উদ্দিন ইশরাক সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ সড়ক দুর্ঘটনায় নিহত  নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে ভ্যানচালককে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা

মাদক কারবারিরাও একদিন ভালো পথে ফিরবে: এমপি সরোয়ার আলমগীর

মুঃআঃমাঃমানিক ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, “ভালো কাজের মাধ্যমে ধীরে ধীরে মাদক কারবারিরাও ভালো হয়ে যাবে। তাদের অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে।”
সোমবার (১৪ সেপ্টেম্বর) উত্তর ফটিকছড়িতে আয়োজিত মাদকবিরোধী র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এর প্রভাব একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়ে। তাই মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়, একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, “আমরা মাদকমুক্ত সমাজ চাই। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যেমন নিতে হবে, তেমনি যারা পরিবর্তন হতে চায় তাদের ভালো পথে ফেরার সুযোগও দিতে হবে। ভালো কাজ ও সচেতনতার ধারাবাহিক প্রচেষ্টায় একসময় পরিবর্তন আসবেই।”
র‍্যালিতে বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণা, সামাজিক আন্দোলন ও পারিবারিক নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে মাদকের উৎস, সরবরাহ ও কারবারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সরোয়ার আলমগীর এমপি ও উত্তর ফটিকছড়ি উপজেলা”নিবাহী অফিসার সাইয়েদ মোহাম্মদ ইব্রাহীম (অতিরিক্ত দায়িত্ব) ভুজপুর থানা ইনচার্জ বিপুল চন্দ্র তাদের নেতৃত্বে র‍্যালিটি উত্তর ফটিকছড়ির দাঁতমারা বাজার থেকে শুরু হয়ে হেঁয়াকো বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উত্তর ফটিকছড়ি উপজেলা যুবদলের সেক্রটারী একরামুল হক একরাম,জে ইউ এম সাজ্জাদুল কবির জামাল, মোহাম্মদ মোজাম্মেল হায়দার চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি শুধু প্রতীকী আয়োজন নয়; বরং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের সামাজিক অঙ্গীকার। উত্তর ফটিকছড়ি থেকে শুরু হওয়া এ সচেতনতার বার্তা পুরো এলাকায় ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..