কুষ্টিয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর রবিবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ কুষ্টিয়া গড়ে তুলতে পুলিশ প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধ নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি কুষ্টিয়া জেলাকে অপরাধমুক্ত ও শান্তিময় রাখতে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।
উন্মুক্ত আলোচনায় বক্তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের বিস্তার রোধ, কিশোর গ্যাং দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর জোর দেন। এ সময় উপস্থিত সকলেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে কুষ্টিয়ায় একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই ক্যাটাগরীর আরো খবর..