শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মুঃআঃমাঃমানিক চট্রগ্রাম জেলা প্রতিনিধি। 
  • আপলোডের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
সাংবাদিকদের পেশাগত ঐক্য, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে “ফটিকছড়ি উত্তর উপজেলা” প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, একটি এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্য আরও জোরদার করা প্রয়োজন।
প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক নুরুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান।
সভায় বক্তব্য দেন মজিবউল্লাহ চৌধুরী তুষার, এস এম ওসমান গনি, আবদুল মালেক মানিক, ফজলুল করিম, ফরিদ উদ্দিন মাসুদ, মিনহাজ উদ্দিন ছিদ্দিক, জামাল উদ্দিন, এমরান চৌধুরী, এমরান বিন জালাল ও মো. ইয়াছিন।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের অসংগতি তুলে ধরা, জনস্বার্থের বিষয় সামনে আনা এবং উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক চিত্র তুলে ধরাও গণমাধ্যমকর্মীদের অন্যতম দায়িত্ব। এ ক্ষেত্রে পেশাগত নীতি ও মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় “ফটিকছড়ি উত্তর উপজেলা” প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ফটিকছড়ি উত্তরাঞ্চলের মানুষের কথা আরও জোরালোভাবে গণমাধ্যমে তুলে ধরা সম্ভব হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..