রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার

মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের এক শিশুকন্যাকে শিক্ষক কর্তৃক চুমু ও লাঞ্ছনার অভিযোগের ঘটনাটি এখন জটিল আইনি ও সামাজিক মোড় নিয়েছে। অভিযুক্ত শিক্ষককে পুলিশ ইতোমধ্যেই গ্রেপ্তার করে আদালতে পাঠালেও, মাদ্রাসায় ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগ এনে উল্টো ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমির বিরুদ্ধে মামলা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বর্তমানে ভুক্তভোগীর বাবা রুমিকে গ্রেপ্তারে জোর অভিযান চালাচ্ছে পুলিশ।
একই ঘটনায় শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে চালান হয়েছেন সংশ্লিষ্ট মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদ। পাল্টাপাল্টি এই মামলা এবং এক ধর্মীয় বক্তা কর্তৃক শিশুকে লাঞ্ছিত করার পর উল্টো বাবাকে হত্যার হুমকির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র তোলপাড় ও বিতর্কের সৃষ্টি করেছে।

শনিবার (২৪ অক্টোবর) রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ‘ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’য় ছয় বছরের এক শিশুকন্যাকে শ্রেণিকক্ষে অনৈতিকভাবে চুমু দেওয়া ও লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হলে ক্বারি মো. মোসলেম আহমদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিক্ষক কুড়িগ্রামের রৌমারী থানার কর্তিবাড়ী মাস্টারপাড়ার বাসিন্দা এবং টঙ্গীর আউচপাড়াতেই ভাড়া থাকতেন। তাকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তারের পরপরই ঘটনা অন্য খাতায় মোড় নেয়। ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি পাল্টা মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, একদল লোক বেআইনিভাবে প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষক ও কর্মচারীদের ওপর হামলা চালিয়ে মারধর এবং ভাঙচুর করেছে।

উক্ত মামলায় অভিযুক্ত হিসেবে নাম থাকা ভুক্তভোগী শিশুর বাবা বডিবিল্ডার শাহজালাল রুমিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান জোরদার করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ভুক্তভোগীর মা এবং বাবা পডকাস্টে যুক্ত হয়ে সিসিটিভি ফুটেজের অপ্রাপ্তি এবং প্রশাসনিক গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

তবে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে ধর্মীয় বক্তা জুবায়ের আহমাদ তাশরিফের একটি ফেসবুক লাইভ ভিডিও ছড়ানোর পর। অভিযোগ উঠেছে, ওই লাইভে জুবায়ের আহমাদ তাশরিফ শিশুটির বাবা শাহজালাল রুমিকে প্রকাশ্যে হত্যার ইচ্ছা ব্যক্ত করার পাশাপাশি কড়া হুমকি প্রদান করেন। একজন নির্যাতিত শিশুর বাবার ওপর পাল্টা পুলিশি তৎপরতা এবং ধর্মীয় বক্তার এই ধরনের সহিংস হুমকির বিষয়টি জনমনে তীব্র অসন্তোষ ও উদ্বেগের জন্ম দিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..