রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বিদায়ে কাঁদলেন আনোয়ারার ইউএনও

মোঃআসিফুল ইসলাম সানি, বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি যোগ দেন ৩১তম বিসিএসের শেখ জোবায়ের আহমেদ। টানা তিন বছর ১১ মাস তিনি আনোয়ারার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। আজ (২৪ জানুয়ারি) তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গোপালগঞ্জের উদ্দেশ্য রওনা হন। আনোয়ারা ছাড়ার আগমুহূর্তে উপজেলাবাসীর ভালোবাসায় কান্নায় ভেঙে পড়েন তিনি।
এর আগে আজ সকাল ১১টার দিকে উপজেলা পরিষদে ফুলের বৃষ্টি দিয়ে এ কর্মকর্তাকে বিদায় জানানো হয়। এসময় উপজেলার সর্বস্তরের মানুষ উপজেলা পরিষদে জড়ো হন।এর আগে প্রশাসনের এই কর্মকর্তার পদোন্নতি উপলক্ষে সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার অফিসাররা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমসহ উপজেলা পরিষদের সব দপ্তরের কর্মকর্তা, ১১ ইউনিয়নের জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..