রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম মহেশখালীতে যুবকের আত্মহত্যা

মোঃআসিফুল ইসলাম সানি, বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
কক্সবাজারের মহেশখালীতে টিপু আহমেদ (২৬) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। অভাবের তাড়নায় পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
সোমবার (২৩ জানুয়ারি) রাত ১টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিপু আহমেদ ওই গ্রামের মৃত ছাবের মিয়ার পুত্র।টিপুর স্ত্রী কহিনুর বলেন, বাড়িতে চাল না থাকায় রাতে রান্না করতে পারিনি। রাতে স্বামী টিপু আহমেদ বাড়ি ফিরলে চাল কিনে আনতে বলি। তখন তিনি বেরিয়ে যান।তিনি আরো বলেন, গভীর রাত পর্যন্ত ফিরে না আসলে স্বামীকে খুঁজতে বের হই। তখন দেখি বাড়ি থেকে কিছু দূরে তিনি পড়ে আছেন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তিনি বিষপান করেছেন বলে জানান।
এই বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী সংগ্রাম প্রতিদিনকে জানান, জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে জানতে পারে, অভাবের তাড়নায় ওই যুবক বিষপান করেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..