রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাউদার্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল।

মোঃআসিফুল ইসলাম সানি, বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শন করেছেন। এসময় ইউজিসির প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।রোববার ( ১৫ জানুয়ারি) সকালে ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এর নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ এর পরিচালক মো: ওমর ফারুখ ও সহকারী পরিচালক মোহাম্মদ হারুন মিয়াসহ প্রতিনিধি দলটি সাউদার্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।পরে কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম,অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা।
এসময় উপ—উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, সাউদার্ন ট্রাস্টি বোর্ডের সদস্য সরওয়ার জাহান, অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও আইকিউএসি পরিচালকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..