রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

চট্টগ্রামের বোয়ালখালীতে রুমা আকতার (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুমা আকতার পশ্চিম গোমদণ্ডীর প্রবাসী আবু তৈয়বের স্ত্রী। তবে পরিকল্পিতভাবে রুমাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে বলে দাবি করছেন তার স্বজনরা।মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডীর ৭ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর মোবারক আলীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, তিন বছর আগে একই এলাকার আবদুল লতিফ সওদাগর বাড়ির নুরুল আলমের মেয়ে রুমা আকতারের সাথে আবু তৈয়বের সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সী মোহাম্মদ রায়হান নামের এক সন্তান রয়েছে। বিয়ের পর আবু তৈয়ব ওমানে পাড়ি জমান। ঘরে আবু তৈয়বের মা ও স্কুল পড়ুয়া দুই বোনের সাথে থাকতেন রুমা।
রুমার ভাই মো. ফারুক জানান, বিয়ের পর থেকে আবু তৈয়ব বিদেশে অবস্থান করছে। ফোনেও রুমার সাথে কথা বলতো না। এমনকি ছেলের জন্মের পরও সে দেশে আসেনি।
জানা গেছে, গতকাল সোমবার রাত ১১টার দিকে রুমার কক্ষে তার ননদ রুমার ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলো। এসময় রুমা স্বামীর সাথে কথা বলবে বলে ডাইনিং রুমে চলে যান। ভোরে রুমার ছেলে মাকে খুঁজতে থাকে। এসময় ডাইনিং রুমে রুমার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলের মর্গে পাঠানো হচ্ছে। শরীরের আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..