রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শোকর এ মওলা মনজিলে ঈদে মিলাদুন্নবী(দ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন,

মোহাম্মদ সাইফুল্লাহ ফটিকছড়ি প্রতিনিধি:-
  • আপলোডের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ির পাটিয়ালছড়িতে আশেকানে হক ভান্ডারী শোকর এ মওলা মনজিলের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মাইজভান্ডারী দর্শন শীর্ষক আলোচনা, মিলাদ ও মাসিক সভা অত্র সংগঠনের কার্যালয় শোকর এ মওলা মনজিলে অনুষ্ঠিত হয়। উক্ত মহতি আলোচনা সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভান্ডারি গবেষক ও লেখক, রিসালাতুন নাজাত গ্রন্থের রচয়িতা, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সম্মানিত সিনিয়র সদস্য জনাব মোঃ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী। সভার সভাপতিত্ব করেন আশেকানে হক ভান্ডারী শোকর এ মওলা মনজিলের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন – সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহেলিয়ার যুগে আল্লাহ সত্য, ন্যায়, কল্যাণ ও একত্ববাদ প্রতিষ্ঠায় তাঁর প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এ

কারণে রাসূল (সাঃ) – কে সম্মান জানিয়ে রহমাতুল্লিল আলামীন হিসেবে সম্বোধন করেছেন মহান আল্লাহ। বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক সদগুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তাঁর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুনাবলীর অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজনস্বীকৃত।
রাসূলে পাক (সঃ) এর মানবিক এই গুনাবলীর সর্বোত্তম প্রকাশ-বিকাশ হচ্ছে মাইজভান্ডার দরবার শরীফ। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী (কঃ) বাংলার জমিনে মাইজভান্ডারী ত্বরিকা প্রবর্তন করে রাসূল (দঃ) এর আদর্শ ও সিফত অনুসারে সর্বজাতি, সব শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছেন। সে ধারাবাহিকতায় বর্তমানে মওলা হুজুর মাইজভান্ডারী (মঃজিঃআঃ) যুগোপযোগী মানবকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন ও আমাদের সবাইকে সেভাবে উৎসাহ দিচ্ছেন। উক্ত সভায় আশেকানে হক ভান্ডারী, শোকর এ মওলা মনজিল ও জ্যোতি ফোরামের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..