রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম সন্তানের চিকিৎসা করাতে যাওয়ার পথে বাস চাপায় নিহত মা।

মোঃআসিফুল ইসলাম, আনোয়ারা-কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশা ও বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে শাকিলা আক্তার (২৫) নামের এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সরকার হাট আল-আমিন কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার যাত্রী শাকিলা আক্তার (২৫) বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের হাজী বদিউল আলম বাড়ির মোস্তফা কামালের স্ত্রী।
ঘটনার পরপরই পথচরীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাছান।
মো. মিজানুর রহমান জানিয়েছেন, বাস-অটোরিকশা সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। তখন তিনি তার একমাত্র শিশু সন্তানকে নিয়ে বাঁশখালী উপজেলায় ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাছান বলেন, দূঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..