মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
এস এম হারুন অর রশিদ বাচ্চু’র ১০ম মৃত্যু বার্ষিকী পালন করলো নতুনতারা জয়পুরহাটে হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র ও চাঁদাবাজিসহ ডজন মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ

রাঙ্গুনিয়া পুকুরের পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই ) সকাল ১২ টার দিকে উপজেলার ৭নং বেতাগী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিনসৌদিয়া এলাকার পূর্ব পাড়া গ্রামের মাহবুব আলমের মেয়ে লাবিবা (৫) ও তার ভাই সৈয়দুল আলমের ছেলে মো. আলিফ (৫)। লাবিবা ও আলিফ সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে খাওয়া শেষে তারা দু’জন বাড়ির উঠোনে খেলা করছিল। খেলা করার সময় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে ডুবে যায় আলিফ ও লাবিবা। পরে তাদের অনেকটা সময় না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে শিশু দু’টির মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পোঁছেছি। মৃত দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..