রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৌলতদিয়া বাস টার্মিনালে লোকাল বাসে ভয়াবহ আগুন, রক্ষা পেল পাশের ২০টি বাস মোঃ শফিকুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী লোকাল বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় টার্মিনালে থাকা পাশের অন্তত ২০-২৫টি বাস ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে। হঠাৎ করেই বাসের পেছনের অংশ থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে এবং পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় টার্মিনালে থাকা অন্যান্য বাসের চালকরা আতঙ্কিত হয়ে গাড়িগুলো সরিয়ে নিতে থাকেন। স্থানীয়রা প্রথমে পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে ফোন দেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জানান, “খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া টার্মিনালে পৌঁছায়। আমাদের কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাসে কোনো যাত্রী উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের সিট ও ভেতরের যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।” টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দৌলতদিয়া ঘাট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ও মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ক্লোজ আদেশ প্রত্যাহার, লোহাগড়ায় বহাল ইন্সপেক্টর অজিত কুমার রায় নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিক আটক বিশেষ অভিযানে খোকসায় নিষিদ্ধ সংগঠনের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন সিলেট গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া দৌলতপুরে শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী দুই ভাই নিহত।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া বাবাকে ঢাকায় ডাক্তারের কাছে নেওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাই নিহত হয়েছেন।

রোববার ভোরে উপজেলার তালশহর ইউনিয়নের বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার নাটাই ইউনিয়নের রাজঘর গ্রামের মো. সাদেক মিয়ার দুই ছেলে মো. পাভেল মিয়া (৩৪) ও মো. রুবেল মিয়া (২২)।

দুর্ঘটনায় নিহতদের বাবা সাদেক মিয়া ও একই এলাকার তলিয়া গ্রামের সিএনজিচালক মো. সিরু মিয়া গুরুতর আহত হয়েছেন।

পুলিশ দুইজনের মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার চিকিৎসার জন্য আশুগঞ্জ রেলস্টেশন থেকে তিতাস কমিউটার ট্রেনে ঢাকা যেতে বাড়ি থেকে সিএনজি নিয়ে রওনা হন দুই ভাই। ভোর পৌনে ৫টার দিকে ঢাকাগামী চট্টলা ট্রেনটি আশুগঞ্জ উপজেলার তালশহর বাজার এলাকা অতিক্রম করার সময় সিএনজিচালক দ্রুত ট্রেনের সামনে দিয়ে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন।

এ সময় ট্রেনের ধাক্কায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায় ও ঘটনাস্থলে পাভেল মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় পাভেলের ছোট ভাই রুবেল, তাদের বাবা সাদেক মিয়া ও সিএনজিচালক সিরু মিয়াকে উদ্ধার করে জেলাসদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে রুবেল মারা যান।

আহত সাদেক মিয়াকে জেলাসদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও সিএনজিচালক সিরু মিয়াকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সালাহ উদ্দিন খান নোমান বলেন দৈনিক সংগ্রাম প্রতিদিন কে, চট্টলা ট্রেনের ধাক্কায় সিএনজির যাত্রী আপন দুই ভাই নিহত হয়েছেন। তাদের বাবা ও সিএনজিচালক আহত অবস্থায় চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো ব্যবস্থা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..

দৌলতদিয়া বাস টার্মিনালে লোকাল বাসে ভয়াবহ আগুন, রক্ষা পেল পাশের ২০টি বাস মোঃ শফিকুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী লোকাল বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় টার্মিনালে থাকা পাশের অন্তত ২০-২৫টি বাস ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে। হঠাৎ করেই বাসের পেছনের অংশ থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে এবং পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় টার্মিনালে থাকা অন্যান্য বাসের চালকরা আতঙ্কিত হয়ে গাড়িগুলো সরিয়ে নিতে থাকেন। স্থানীয়রা প্রথমে পানি ও বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে ফোন দেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জানান, “খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া টার্মিনালে পৌঁছায়। আমাদের কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাসে কোনো যাত্রী উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের সিট ও ভেতরের যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।” টার্মিনালে অগ্নিকাণ্ডের পর দৌলতদিয়া ঘাট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ও মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।