মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস ২৬-২৯ অক্টোবর রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে কখনো জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার লোহাগড়া পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বিভিন্ন  মন্দির পরিদর্শনে যুবদল নেতা সাইফুল ইসলাম , করলেন আর্থিক সহায়তা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ দৌলতদিয়ায় ভুয়া চিকিৎসকের অপচিকিৎসা: একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানা সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ দালালের ‘ভুল তথ্যে’ রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার তরুণ রায়ের কপি পেলেই পরবর্তী পদক্ষেপ: শামা ওবায়েদ

পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় সোমবার (১৯ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মোসলেম মোল্লা।

অভিযোগপত্রে মোসলেম মোল্লা দাবি করেন, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ দেওয়ার কথা বলে তার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন রমিজ উদ্দিন লন্ডনী। পাশাপাশি তাকে তিনটি খাসিও উপহার দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

মোসলেমের ভাষ্য, বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকায় তিনি এখন আর দলীয় কমিটিতে পদ চান না। এ কারণে দেওয়া টাকা ফেরত চেয়েছেন। এ বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন মোসলেম মোল্লা।

অডিওতে যা শোনা যায়

ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে মোসলেম মোল্লা ও রমিজ উদ্দিন লন্ডনীর কথোপকথন শোনা যায়। সেখানে মোসলেমকে এক লাখ টাকা ফেরত চেয়ে বলতে শোনা যায়, কমিটিতে পদ পাওয়ার জন্য তিনি ৮০ হাজার ও ২০ হাজার টাকা মিলিয়ে মোট এক লাখ টাকা দিয়েছিলেন। এখন তিনি আর থাকবেন না বলে টাকাটি ফেরত চান।

জবাবে রমিজ উদ্দিন লন্ডনীকে অপেক্ষা করতে বলেন। কমিটি হলে মোসলেমের নাম থাকবে বলেও কথোপকথনে তাকে বলতে শোনা যায়। তবে অডিওটির সত্যতা ও কথোপকথনের পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার আহ্বায়কের

অভিযোগ অস্বীকার করে রমিজ উদ্দিন লন্ডনী বলেন, অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দলীয় ও সামাজিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে একটি পক্ষ এ ধরনের অভিযোগ তুলেছে।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। তিনি জানান, অভিযোগটি তদন্ত করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..