শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সব ধর্মের মানুষের জন্য বাংলাদেশ নিরাপদ: ধর্ম প্রতিমন্ত্রী চট্টগ্রামে ভাইরাল ‘নন-পলাতক’ আ.লীগ নেতা কামাল আটক খোকসায় ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, মাদকবিরোধী অভিযানে তৎপর পুলিশ লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ কোম্পানির  শ্রমিকের মৃত্যু পাকুন্দিয়ায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল.. সুবর্ণচরে মোটরসাইকেল দূর্ঘটনার ৩ বন্ধু নিহত। পাকুন্দিয়ায় শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটিকে বরণ, অভিভাবক সমাবেশ খোকসায় ফার্মেসিতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমরান মাহমুদ, সম্পাদক রকিব হাসান কুষ্টিয়ায় সংরক্ষিত নারী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

সব ধর্মের মানুষের জন্য বাংলাদেশ নিরাপদ: ধর্ম প্রতিমন্ত্রী

​মো: ইব্রাহিম, লোহাগাড়া-সাতকানিয়া:
  • আপলোডের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
“আমরা সবাই বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ। ‘ধর্ম যার যার, দেশটা সবার’—এই চেতনায় বিশ্বাসী বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।”
১৩ নভেম্বর ​(শুক্রবার) সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা বিবিবিলা শান্তি বিহারে আয়োজিত কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
​তিনি আরও বলেন, বর্তমান সরকার মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে সমানভাবে বরাদ্দ বণ্টনের নীতি অনুসরণ করছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলমন্ত্রকে সামনে রেখেই সরকার কাজ করে যাচ্ছে।
​বিহারের অধ্যক্ষ ভদন্ত রত্নানন্দ মহাথের সভাপতিত্বে এবং রাজিব কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ বিন আখন্দ এবং সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য নাজমুল মোস্তফা আমিন, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, ফৌজুল কবির ফজলু, বিবিবিলা শান্তি বিহারের সভাপতি চিন্তাহরণ বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক রকি বড়ুয়া। এ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ ভিক্ষু এবং স্থানীয় দায়ক-দায়িকারা এই ধর্মীয় উৎসবে অংশ নেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..