শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, মাদকবিরোধী অভিযানে তৎপর পুলিশ লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ কোম্পানির  শ্রমিকের মৃত্যু পাকুন্দিয়ায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল.. সুবর্ণচরে মোটরসাইকেল দূর্ঘটনার ৩ বন্ধু নিহত। পাকুন্দিয়ায় শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটিকে বরণ, অভিভাবক সমাবেশ খোকসায় ফার্মেসিতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমরান মাহমুদ, সম্পাদক রকিব হাসান কুষ্টিয়ায় সংরক্ষিত নারী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ক্যাম্পাসে ষড়যন্ত্রের অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হুঁশিয়ারি দৌলতপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

খোকসায় ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, মাদকবিরোধী অভিযানে তৎপর পুলিশ

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাদল (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, ১২ নভেম্বর রাত ১১ টা ৫ মিনিটের সময় খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি পুলিশ টিম ৩নং বেতবাড়ীয়া ইউনিয়নের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ বাদলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মোঃ বাদল খোকসা থানাধীন বনগ্রাম এলাকার মোঃ মনিরুল ইসলামের ছেলে।

​এ ঘটনায় আসামির বিরুদ্ধে খোকসা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৭, তারিখ-১৩/১১/২০২৬) রুজু করা হয়েছে। শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে খোকসা থানা পুলিশের এমন মাদকবিরোধী অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..