শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পাকুন্দিয়ায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল.. সুবর্ণচরে মোটরসাইকেল দূর্ঘটনার ৩ বন্ধু নিহত। পাকুন্দিয়ায় শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটিকে বরণ, অভিভাবক সমাবেশ খোকসায় ফার্মেসিতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমরান মাহমুদ, সম্পাদক রকিব হাসান কুষ্টিয়ায় সংরক্ষিত নারী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ক্যাম্পাসে ষড়যন্ত্রের অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হুঁশিয়ারি দৌলতপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার দিনে-দুপুরে ছুরিকাঘাতে রক্তাক্ত স্কুলছাত্রী: ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ইমান গ্রেফতার খোকসায় পুলিশের বিশেষ অভিযান, ৫ আসামি গ্রেপ্তার ও ৪ মাদকসেবীর কারাদণ্ড

পাকুন্দিয়ায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল..

মহিউদ্দিন মাসুম..পাকুন্দিয়া প্রতিনিধি কিশোরগঞ্জ..
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা এনসিপি।

এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক রাজিন সালেহ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিরব আহমেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক মো. নাঈমুল ইসলাম পরাগ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আল আমিন, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবু আলী হুসাইন চঞ্চল, যুগ্ম সংগঠক মো. মোস্তাকিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলটি কলেজ গেট থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা এনসিপির আহ্বায়ক রাজিন সালেহসহ অন্যান্য নেতারা। বক্তব্যে তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত পদত্যাগ দাবি করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..