শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, মাদকবিরোধী অভিযানে তৎপর পুলিশ লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ কোম্পানির  শ্রমিকের মৃত্যু পাকুন্দিয়ায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল.. সুবর্ণচরে মোটরসাইকেল দূর্ঘটনার ৩ বন্ধু নিহত। পাকুন্দিয়ায় শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটিকে বরণ, অভিভাবক সমাবেশ খোকসায় ফার্মেসিতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমরান মাহমুদ, সম্পাদক রকিব হাসান কুষ্টিয়ায় সংরক্ষিত নারী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ক্যাম্পাসে ষড়যন্ত্রের অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হুঁশিয়ারি দৌলতপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ কোম্পানির  শ্রমিকের মৃত্যু

মোহাম্মদ ইব্রাহিম, লোহাগাড়া-সাতকানিয়া:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩৩ হাজার ভোল্ট উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে আহাদুল ইসলাম (৩০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগাড়া থানার সামনে হাসেম পার্কসংলগ্ন মারওয়া স্টোরে এ দুর্ঘটনা ঘটে।
​নিহত আহাদুল ইসলাম বরিশাল জেলার মঠবাড়িয়া এলাকার বাসিন্দা এবং তিনি প্রাণ কোম্পানিতে কর্মরত ছিলেন।
​প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মী আমজাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লোহাগাড়া থানার সামনে সড়কের পাশে একটি সাইনবোর্ড স্থাপনের কাজ করছিলেন আহাদুল। ওপরে ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার রয়েছে তা তাদের জানা ছিল না। মইয়ের ওপর উঠে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি ওই উচ্চক্ষমতাসম্পন্ন তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।
​এ সময় তিনি ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..