রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলা-চরফ্যাশন মহাসড়কে সিএনজি যেন মরণফাঁদ, সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসির ফলাফল: পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল মাদরাসার রান্নাঘরে  খাবার না পেয়ে বৃদ্ধ বাবুর্চিকে পিটিয়ে হত্যা কুষ্টিয়ায় ভবানীগঞ্জ পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম কুষ্টিয়ায় পাপ্পু গ্রেপ্তার নিয়ে অপপ্রচারের অভিযোগ, নেপথ্যে নূর আলম পাপ্পুর চক্র কুষ্টিয়ার কুমারখালী ও খোকসায় যৌথ অভিযান: সন্ত্রাসী রাজন ও জনির গোপন আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য নয়, তদন্ত ও ময়নাতদন্তের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: মো:ফোরকান উদ্দিন সুজন।
  • আপলোডের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
​শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সুবর্ণচর উপজেলার চরবাটা অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
​সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জরুল আজিম সুমন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক,সুবর্ণচর উপজেলার সেচ্চাসেবক দলের সভাপতি রিয়াজ উদ্দিন শাকিল, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মোহাম্মদ তারেক এবং সদস্য সচিব মামুন হাসান রোহান। এছাড়া সুবর্ণচর উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য উপস্থাপন করেন।
​সভা শেষে অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক ধরে প্রায় দুই কিলোমিটার পথ প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মীদের নানা রাজনৈতিক স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..