বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় সংরক্ষিত নারী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ক্যাম্পাসে ষড়যন্ত্রের অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হুঁশিয়ারি দৌলতপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার দিনে-দুপুরে ছুরিকাঘাতে রক্তাক্ত স্কুলছাত্রী: ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ইমান গ্রেফতার খোকসায় পুলিশের বিশেষ অভিযান, ৫ আসামি গ্রেপ্তার ও ৪ মাদকসেবীর কারাদণ্ড আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লোহাগড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি একটি ছাগল মারা গেছে। স্থানীয়দের ধারণা, পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই বাড়িতে বেশ কয়েকটি গবাদিপশু ছিল। স্থানীয়দের সহায়তায় সেগুলো উদ্ধার করা সম্ভব হলেও আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে যায় এবং একটি ছাগল মারা যায়।

নুসরাত তাবাসসুমের মা জোহরা খাতুন পাপিয়া বলেন, হঠাৎ বিকট শব্দ শুনতে পান তিনি। পরে বাড়িতে গিয়ে দেখেন, ১০টি কক্ষে দাউদাউ করে আগুন জ্বলছে। শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে বাড়ির সবকিছু পুড়ে যায়। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম মাস্টার) আগে ওই বাড়িতে বসবাস করতেন। বর্তমানে তিনি পাশেই আরেকটি বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করছেন। পুরোনো বাড়িটিতে মূলত গবাদিপশু পালন করা হতো।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ এভাবে কণ্ঠরোধ করা যাবে মনে করলে তা ভুল হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’

নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি জানান, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..