রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম আনোয়ারায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সিইউএফএল এর শ্রমিক গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সিইউএফএল কারখানার মো. রিমন হোসেন (২৮) নামে এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার বারশত ইউনিয়নের সিইউএফএল হাউজিং কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত রিমন হোসেন সিইউএফএল সার কারখানার অ্যামোনিয়া শাখায় কর্মরত বলে জানা যায়। সে নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ খরিবাড়ি এলাকার আতিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় ভিকটিম তরুণী বাদী হয়ে আনোয়ারা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের বাবা ওই সার কারখানায় কর্মরত, ভিকটিম পরিবারের সাথে কারখানার হাউজিং কলোনীতে বসবাস করে। একই কলোনীতে রিমন হোসেনও চাকরীর সুবাধে বসবাস করে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হলে রিমন ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। গত রোববার বেলা ১১টার দিকে ভিকটিমকে রিমনের বাসায় ঢেকে নিয়ে বিয়ের প্রস্তাব দিলে ভিকটিম এতে রাজি হয়। একপর্যায়ে রিমন ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় আশপাশের লোকজন টের পেয়ে তাদের আটক করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আমরা অভিযুক্ত রিমনকে গ্রেপ্তার করি। ভিকটিমকে উদ্ধার করে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রিমনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..