রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

ওয়াই-ফাই ব্যবহারে সতর্কতা

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

জার্মানির ফেডারেল অফিস ফর রেডিয়েশন প্রোটেকশনের এক সতর্ক বার্তায় বলা হয়েছে, ওয়াই-ফাইয়ের অতিরিক্ত ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি আছে। এতে আরো উল্লেখ করা হয়, চলমান করোনা সংকটের মধ্যে হোম অফিস করার জন্য অনেকে ওয়াই-ফাই ব্যবহার করছেন।

এতে করে অনেককে দীর্ঘ সময় অনলাইনে থাকতে হচ্ছে। আর এই অতিরিক্ত সময়ের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন অনেকে। এমনকি মস্তিষ্ক ও স্নায়ু রোগেও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ।

কিন্ত স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, ইলেকট্রিক ডিভাইস থেকে দুই ধরনের বিকিরণ হয়, আয়নাইজিং ও নন-আয়নাইজিং। প্রথমটি মাইক্রোওয়েভের মতো যন্ত্রে ব্যবহৃত হয়। দ্বিতীয়টি ব্যবহৃত হয় ওয়াই-ফাই ও ব্লুটুথের ক্ষেত্রে। সেক্ষেত্রে ওয়াই-ফাইয়ের মাধ্যমে স্বাস্থ্যের ক্ষতি হয় না।

তবে জার্মান সংগঠনটির সতর্ক বার্তায় ওয়াই-ফাইয়ের ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষার জন্য কিছু পরামর্শও দেয়া হয়েছে। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য সেগুলো নিচে তুলে ধরা হল-

১. ঘুমানোর সময় ওয়াই-ফাই রাউটার বন্ধ করতে হবে।

২. কাজের অবসরে রাউটার বা ব্লুটুথ স্পিকার বন্ধ রাখা জরুরি।

৩. প্রয়োজন না হলে ওয়াই-ফাই রাউটার চালু করা যাবে না। ফোনের এমবি প্যাকও চালু করা উচিত নয়।

৪. সম্ভব হলে, ওয়াই-ফাই ব্যবহার না করে তারের সাহায্যে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে হবে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..