বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

সাতক্ষীরায় অনলাইনে কম দামে ইলেকট্রিক বাইসাইকেল ও ব্যাটারিচালিত পণ্য বিক্রির নামে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় ছবি ব্যবহার করে তারা ক্রেতাদের ফাঁদে ফেলছে।
প্রতারকরা দাবি করছে, সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া টাউন বাজার এলাকায় “লামিয়া এষ্টোর” নামে তাদের একটি শোরুম রয়েছে। তবে দৈনিক সংগ্রাম প্রতিদিন-এর প্রতিনিধি সরেজমিনে গিয়ে দেখেন, উক্ত ঠিকানায় কোনো শোরুমের অস্তিত্ব নেই।
চক্রটি একটি মোবাইল নম্বর (০১৮৩৩-২৮৯৩১২) ব্যবহার করে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছে। ফোন করলে বিকাশের মাধ্যমে ১০২০ টাকা অগ্রিম (চার্জ বাবদ) পাঠাতে বলা হয়।
তাদের বিজ্ঞাপনে দেখানো হচ্ছে, পণ্যটি ৪৮ ভোল্ট লিথিয়াম ব্যাটারি (৬০ অ্যাম্পিয়ার) সমৃদ্ধ এবং এক চার্জে প্রায় ১২০ কিলোমিটার চলতে সক্ষম। মাত্র ৭ হাজার টাকায় এমন পণ্য দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কয়েকজন সাধারণ ক্রেতা এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন।
সংশ্লিষ্টরা সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যাচাই-বাছাই ছাড়া কোনো অনলাইন পেজ বা অপরিচিত ব্যক্তির কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে এ ধরনের প্রতারক চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..