বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার এসআরবি ও বিজিবির ডিজিদের নিয়ে গোপালগঞ্জে আইজিপি খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪

লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

মো: ইব্রাহিম, ​লোহাগাড়া-সাতকানিয়া:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘আল কুরআনুল কারীম ইনস্টিটিউট’-এর তিন কৃতি হাফেজকে সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আসন্ন মাহে রমজানে বাংলাভিশন টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’-এর মূল টেলিভিশন রাউন্ডে জায়গা করে নেওয়া হাফেজ আব্দুল্লাহ আল জুহাইর এবং সম্প্রতি আরটিভির ‘আলোকিত কুরআন’ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়া দুই হাফেজকে এ সংবর্ধনা দেওয়া হয়।
​প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আসন্ন রমজানে বাংলাভিশনের ‘পবিত্র কুরআনের আলো’ অনুষ্ঠানে সারাদেশ থেকে নির্বাচিত শীর্ষ ৩০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন হাফেজ আব্দুল্লাহ আল জুহাইর। চট্টগ্রাম বিভাগ থেকে টেলিভিশন রাউন্ডের জন্য তিনিই একমাত্র প্রতিযোগী। জুহাইর আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের আমিরাবাদ প্রধান কার্যালয়ের ছাত্র এবং লোহাগাড়া উপজেলার পুটিবিলা তাঁতীপাড়া এলাকার বাসিন্দা।
​অন্যদিকে, গত বছর একই মাদ্রাসার ছাত্র মুমিনুল হক বাংলাভিশনের ‘পবিত্র কুরআনের আলো’ অনুষ্ঠানে অংশগ্রহণের গৌরব অর্জন করেছিলেন। সর্বশেষ গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার স্যাটেলাইট টেলিভিশন আরটিভিতে প্রচারিত ‘আলোকিত কুরআন’ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান এই প্রতিষ্ঠানের ছাত্র মুমিনুল হকসহ আরও একজন হাফেজ।
​টেলিভিশনের পর্দায় কুরআনের তিলাওয়াত ও হিফজের মেধা তুলে ধরার এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত হয়ে মাদ্রাসার পক্ষ থেকে মোট তিনজন ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে ফুলের পাপড়ি ছিটিয়ে ও গলায় ফুলের মালা পরিয়ে তাদের বরণ করে নেওয়া হয় এবং পরে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়।
​উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত আল কুরআনুল কারীম ইনস্টিটিউট হাফেজ ক্বারী মাওলানা আবু সাঈদের পরিচালনায় এবং নায়েবে আমির প্রধান হাফেজ ক্বারী মুহাইমিনুল হক আজমের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..