বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার এসআরবি ও বিজিবির ডিজিদের নিয়ে গোপালগঞ্জে আইজিপি খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪

বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

মো: ইব্রাহিম, লোহাগাড়া-সাতকানিয়া:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীনz এলাকায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পাঁচজন কৃষকের মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ২ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
​গত ২৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
​লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: বায়েজীদ-বিন-আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, চুনতি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান এবং চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। এছাড়া চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার, আজিজনগর অভয়ারণ্য বিট কর্মকর্তা রেজাউলসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক ও পরিবারের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের এই সরকারি অনুদান তাদের ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সহায়তা করবে।” তিনি বন্যহাতির উপদ্রব রোধ এবং মানুষের জানমাল ও ফসল রক্ষায় বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
​সভাপতির বক্তব্যে ইউএনও মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, “চুনতি অভয়ারণ্য সংলগ্ন এলাকায় বন্যহাতির আক্রমণে ফসল ও সম্পদের ক্ষয়ক্ষতি একটি সংবেদনশীল বিষয়। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দিতে প্রশাসন ও বন বিভাগ একযোগে কাজ করছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এই ধারা অব্যাহত থাকবে।”
​বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্তদের অনুদানের অর্থ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
বিতরণকৃত চেকগুলোর মধ্যে হলেন, লোহাগাড়া উপজেলার চুনতি কুলপাগলী এলাকার আব্দুস ছালাম কে ৫০ হাজার টাকা, একই ইউনিয়নের মিরিখীল এলাকার জাহাঙ্গীর আলম কে ৪০ হাজার টাকা, দারোগা পাড়ার শাহাদাত হোছাইন কে ৩৫ হাজার টাকা, বাঁশবাড়িয়া পাড়ার ওবাইদুল ইসলাম কে ২৫ হাজার টাকা ও চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার সাইফুল ইসলাম কে ১ লক্ষ টাকা।
অনুষ্ঠান শেষে অতিথিগণ ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন এবং বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..