বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেলেন মোঃ মাসিউর রহমান

এস, এম রকিবুল হাসান
  • আপলোডের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের এক অফিস আদেশে উপপরিচালক থেকে যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মোঃ মাসিউর রহমান। গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা এ আদেশে তার পদোন্নতি কার্যকর হয়।
মোঃ মাসিউর রহমান ১৯৯০ সালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি লাহুড়িয়া এইচ এ কে একাডেমি থেকে ২০০৫ সালে এসএসসি এবং রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে ২০০৭ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এইচএসসি উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
২০১৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন মাসিউর রহমান। পেশাগত দক্ষতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি উপপরিচালক পদে পদোন্নতি লাভ করেন। দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট এবং মতিঝিল অফিসের পিএডি (এলসি) শাখায় সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
সাম্প্রতিক পদোন্নতির পর তাকে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে। এ অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..