শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

স্থানীয় পর্যবেক্ষক মোতায়েনে আবেদন আহ্বান ইসির

এস, এম রকিবুল হাসান
  • আপলোডের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠেয় গণভোট পর্যবেক্ষণের জন্য স্থানীয় পর্যবেক্ষক মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী নিবন্ধিত সংস্থাগুলোকে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে লিখিত আবেদন জমা দিতে হবে।

রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।
ইসি জানায়, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ৭.১.ক ধারা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে আবেদন করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর আগামী ২১ ডিসেম্বরের মধ্যে আবেদন দাখিল করতে হবে।
আবেদনে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) কিংবা কোন এলাকাগুলো কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে—সে বিষয়ে সুনির্দিষ্ট উল্লেখ থাকতে হবে বলে জানিয়েছে কমিশন।

কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্ধারিত ছক ও আবেদনপত্রের নমুনা অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে (হার্ডকপি) আবেদন করতে হবে।

ইসি আরও জানায়, পর্যবেক্ষণে অংশগ্রহণের অনুমতি পাওয়ার পর পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার বিতরণ করা হবে। অনুমোদিত পর্যবেক্ষকদের নিম্নোক্ত সত্যায়িত কাগজপত্র সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে—

1. এইচএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি
2. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি

3. ফরম ইও-২ এবং ফরম ইও-৩ (অঙ্গীকারনামা) যথাযথভাবে পূরণ করে জমা

উল্লেখ্য, পর্যবেক্ষক নীতিমালা ২০২৫সহ প্রয়োজনীয় ফরম ইও-২ ও ইও-৩ নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..