শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

নিজের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে:ড.শফিকুল রহমান

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নিজের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রবিবার সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় শফিকুর রহমান এই দাবি করেন।

জামায়াত আমির বলেন, গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোনো একটা বিপথগামী দিয়ে বসেছে। আর এটা নিয়ে কিছু মানুষ হইহই রইরই শুরু করে দিয়েছে।

হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে, এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা, উজ্জ্বলভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরব। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই ওঠে না।’

জামায়াত আমির বলেন, ‘একদল লোক এখনই কী করছে আপনারা দেখতে পাচ্ছেন। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্বই এরা রাখবে না। এরা খাবলে, খামচে, কামড়ে আবার ৫৬ হাজার বর্গমাইল আর ১৮ কোটি মানুষকে শেষ করে দেবে। এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না। এটা নিরাপদ নয়।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..