রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাধা দেওয়া ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল এবং কয়েকটি খাবারের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
সংঘর্ষের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।