রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

মোঃ রুহুল আমিন কালিয়াকৈর প্রতিনিধি গাজীপুর
  • আপলোডের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটির ২ নম্বর গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির চালক।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কালিয়াকৈর ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্টেশন অফিসার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১৮ মিনিটের চেষ্টায় সকাল ৭টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। তাদের দ্রুত তৎপরতায় আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।
গাড়ির চালক মো. শফিকুল ইসলাম বলেন, “গাড়িটি পার্ক করা ছিল, হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখি। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। আমি দ্রুত নেমে ফায়ার সার্ভিসে ফোন দিই।”
জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২২-৩৯৩৫) ওয়ালটন কোম্পানির আওতাধীন। অগ্নিকাণ্ডে গাড়িটির সামনের অংশ পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..