রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা

মোঃ খোরশেদ আলম বকশিগঞ্জ (জামালপুর)
  • আপলোডের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
Oplus_16908288
জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটাকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া এলাকার মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ১ লাখ টাকা এবং   পৌর এলাকার নয়াপাড়া এলাকার একটি ইটভাটাকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৯-এর ৫(২) ও ১৫(১)(খ) ধারায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..