শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার এসআরবি ও বিজিবির ডিজিদের নিয়ে গোপালগঞ্জে আইজিপি

লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি

মো: ইব্রাহিম, লোহাগাড়া-সাতকানিয়া:
  • আপলোডের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
​চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি বালি মাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই রাতে পৃথক অভিযানে আরও একটি ড্রাম ট্রাক আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
​শনিবার গভীর রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেইল্লা পুকুর পাড় এলাকায় ২নং বালি ভর্তি চারটি ড্রাম ট্রাক আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি অবহিত করলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ। এ সময় আনসার সদস্য, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় লোকজন উপস্থিত থেকে সহযোগিতা করেন।
​অভিযান চলাকালে ২নং বালি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে তিনটি ড্রাম ট্রাক জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
​লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ বিন আখন্দ বলেন, “অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতিসাধনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গভীর রাতে কলাউজানের তেইল্লা পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তিনটি বালি মাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​অন্যদিকে, একই রাতে অবৈধভাবে মাটি কাটার স্পট থেকে আরও একটি ড্রাম ট্রাক আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। গাড়িটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..