রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

নির্ধারিত দামে ইন্টারনেট না পেলে অভিযোগ করবেন যেভাবে

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

শহর ও প্রত্যন্ত অঞ্চলের ব্রডব্যান্ড ইন্টারনেটের দামের বৈষম্য দূর করে সবার জন্য সমান মূল্যে ইন্টারনেট তথা- এক দেশ এক রেট চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নির্ধারিত ‘এক রেটে’ না দিলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয় নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে|

বিটিআরসি জানিয়েছে, দেশের যেকোনো প্রান্তে ব্রডব্যান্ড ইন্টারনেটের একই দাম নির্ধারণ করা হয়েছে। কেউ যদি এই রেটে সংযোগ না পান, তাহলে তিনি ১০০ নম্বর ডায়াল করে কমিশনে অভিযোগ জানাতে পারেন।

এছাড়া বিটিআরসির এই লিঙ্কে ঢুকেও অভিযোগ জানানো যাবে। কোনো সেবাদাতার নিয়ম ভাঙার সুযোগ নেই। এটা যদি কেউ করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিটিআরসি জানিয়েছে, প্রতি সংযোগে সর্বোচ্চ ৮ জন গ্রাহককে শেয়ার্ড করতে পারবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। এক্ষেত্রে ৫ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ থেকে ৮০০ টাকা ও ২০ এমবিপিএস-এর দাম ১১০০ থেকে ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..