রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

চবিতে চলছে হল সিলগালা।

নাফিউল ইকবাল,চবি প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

 দেশের চলমান অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বলা হয় মেয়েদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবশেষ আসন বরাদ্দ দেওয়া হয় ২০১৭ সালে। এরপর একাধিকবার বিজ্ঞপ্তি দিলেও হলগুলোয় নতুন করে আসন বরাদ্দ দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছেলেদের হলগুলো  ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ উপগ্রুপের দখলে। তারা উতোমধ্যে প্রায় সবাই ক্যম্পাস ছাড়তে শুরু করেছে। হলগুলোতে বৈধ শিক্ষার্থী না থাকায় এ বছর ঈদে শিক্ষার্থীদের জন্য কোনো ব্যবস্থাও করা হয়নি। হল প্রোভস্টদেরকে সবগুলো রুম সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুপুর আড়াইটা থেকে রাত পর্যন্ত নিয়মিত শিডিউলে শাটল ট্রেন চলবে।

শহীদ আব্দুর রহমানের প্রোভস্ট ড.নুরুল আজিম শিকদার জানান, “আমরা সব রুম সিলগালা করে দেওয়া শুরু করেছি । আজ রাত দশটার মধ্যে আমরা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী হলের রুম সিলগালা করে দিবো।যেসব রুমে তালা দেওয়া নেই আমরা সেসব রুমে নতুন তালা দিয়ে দিচ্ছি। তিনি আরও জানান কেউ যেন হলে অবস্থান না করতে পারে সে বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা কর্তৃপক্ষের নির্দেশনা মতোই কাজ করে যাবো।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..