রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন

রাঙ্গাবালী’তে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম বার্ষিক ক্রিড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
  • আপলোডের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরহালিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথম বার্ষিক ক্রিড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টার উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরহালিম গ্রামে চরহালিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রথম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগাবালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়জিদ ইসলাম , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক এইচ,এম মোশারেফ হোসেন, এছারাও ইউপি সদস্য ২ নং ওয়ার্ড ইমাম হোসেন, ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড নসরু মৃধা, ইউপি সদস্য ৫ নং ওয়ার্ড বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা। এতে প্রতিযোগিতার অংশ হিসেবে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। যেমন-
বালক ও বালিকা ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, চাকতি নিক্ষেপ, মোমবাতি জ্বালানো, ভিতর বাহির, দীর্ঘ লাফ,মেধা পরীক্ষা, মার্বেল দৌড়, মোরগ যুদ্ধ, ঝুরিতে বল নিক্ষেপ, বালিশ খেলা, মটর সাইলকেল প্রতিযোগিতা, পাবলিক ৫০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেণ। এবং বিকাল ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..