রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন

সকালে রিমান্ড, বিকেলে জামিন মঞ্জুর, সন্ধ্যায় মুক্তি সুরভীর

গাজীপুর প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

দুই দিনের রিমান্ড আদেশ দেওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই তা বাতিল করে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা সুরভীকে চার সপ্তাহের জামিন দিয়েছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে এ আদেশ দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. মান্নান জানান, দুপুরে শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সন্ধ্যায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রিমান্ড বাতিল করে তার জামিন মঞ্জুর করেন।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়,
“আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।”
এর আগে, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে ঘুমন্ত অবস্থায় তাহরিমা সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশ জানায়, তাহরিমা সুরভী একটি চাঁদাবাজি মামলার পরোয়ানাভুক্ত আসামি। অভিযোগ সূত্রে জানা গেছে, গুলশানের এক ব্যবসায়ীর কাছে ‘জুলাই আন্দোলনের মামলা’র ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল নেতৃত্বে থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর সোমবার সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালত প্রাঙ্গণে তার সমর্থকরা রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, পরিকল্পিতভাবে মিথ্যা চাঁদাবাজি মামলায় সুরভীকে ফাঁসানো হয়েছে। গভীর রাতে তার বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এবং বয়স সংক্রান্ত তথ্য গোপন রেখে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও তারা দাবি করেন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..