বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, আরও একজন আহত

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

রাজধানীর পান্থপথের গ্রিনরোড এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আজিজুর রহমান মোসাব্বির। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে এই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তবে আহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, বসুন্ধরা মার্কেটের পেছনে অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুর্বৃত্তরা মোসাব্বির ও তার সঙ্গে থাকা আরেকজনকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমান মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..