রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড

গলাচিপায় রান্নাঘরে গৃহবধূর গলাকাটা লা*শ উদ্ধার।

মোঃ মনজুরুল ইসলাম  গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
পটুয়াখালীর গলাচিপায় রান্নাঘর থেকে খাদিজা বেগম (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামে। ওই গৃহবধূ ৩ নম্বর ওয়ার্ডের মানিক প্যাদার স্ত্রী।
এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামের মানিক প্যাদার মা, স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে চারজনের সংসার।  বুধবার সকালে মানিক সকালের খাবার খেয়ে জমিতে চাষাবাদ করতে যায়। পুত্র সন্তান আবু রায়হান দাখিল মাদ্রাসায় পড়তে যায়। শাশুড়ি প্রতিবেশীর ঘরে পান খাওয়ার জন্য যায়। কিছুক্ষণ পরে বাড়িতে এসে খাদিজাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করলে রান্না ঘরের মেঝেতে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। রহস্যজনক এই ঘটনা নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী জানান, কি কারণে এই ঘটনা ঘটল এখনো কিছু জানা যায়নি।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..