শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

চট্টগ্রাম আনোয়ারায় ৪০৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান।

বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিজয় কনসার্ট-২০২২। সেই সাথে এবারের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০৫জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় কনসার্ট অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয় ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।অনুষ্ঠানে ২০২২ সালে জিপিএ ৫ প্রাপ্ত এসএসসি, দাখিলে ও ভোকাশনালে ৪০৫ জন শিক্ষার্থী এবং শতভাগ পাস করা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড(সিইউএফএল) ও আনোযারা খাসখামা বালিকা উচ্চ বিদ্যালকে সম্মাননা প্রদান করা হয়।
পরে রাতে কনসার্টে গাইবেন দেশের বিখ্যাত ক্লোজ আপ ওয়ান চ্যাম্পিয়ন সানিয়া সুলতানা লিজা, পাওয়ার ভয়েস চ্যাম্পিয়ন সজল, এভোয়েডরাফা, আর্টসেল ও শিরোনামহীন ব্যান্ডের সংগীতশিল্পীরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..