রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অর্পণা বড়ুয়ার

মোঃআসিফুল ইসলাম,আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

কর্ণফুলী উপজেলায় ট্রাকের ধাক্কায় মারা গেল অর্পণ বড়ুয়া নামে এক যুবক।
ঘাতক ট্রাকের ধাক্কায় মহূর্তের মধ্যে রাস্তায় নিথর হয়ে পড়ে তার দেহ।

কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজবাজার এলাকায়
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ১২.৫০ মিনিটে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় অর্পণ বড়ুয়া।

নিহত অর্পন বড়ুয়া (২৫)। পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের মৃত জাপান বড়ুয়ার ছেলে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অর্পন বড়ুয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা কেন্দ্র ছিল কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ। পরীক্ষা শেষে তিনি কলেজ থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়ক থেকে ছিটকে পড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমুদ বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। গাড়িটি আটক করা সম্ভব হয়নি। তবে গাড়ীসহ চালককে আটকে প্রক্রিয়া চলছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..