রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের সময় দুর্ঘটনা, খাদ্য কর্মকর্তাকে শোকজ

মোহনগঞ্জ প্রতিনিধি,মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
 সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের সময় দুর্ঘটনার শিকার হন নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মিজানুর রহমান। অনুমতি ছাড়া কর্মক্ষেত্রের বাইরে সরকারি নিয়ে যাওয়ায় এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে খাদ্য অধিদপ্তর।
আজ সোমবার (০৩/০৪/২০২৩) দুপুরে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোঃ শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৯ মার্চ খাদ্য অধিদপ্তরের উপপরিচালক মামুন আল মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মিজানুর রহমানকে এ বিষয়ে ব্যাখা চাওয়া হয়েছে।
খাদ্য অধিদপ্তরের উপপরিচালক মামুন আল মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে আরও বলা হয়েছে গত ১৩ জানুয়ারি ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশাল এলাকায় নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মিজানুর রহমানের ব্যবহৃত সরকারি জিপ গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। কিন্তু গাড়িটি কর্মক্ষেত্রের বাইরে কীভাবে ব্যবহৃত হল এবং দুর্ঘটনা সংঘঠিত হল তা বোধগম্য নয়। এমন কার্যকলাপ সরকারি যানবাহন ব্যবহার নিয়ন্ত্রণ বিধি ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা পরিপন্থী। এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মিজানুর রহমানের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে। ব্যাখ্যা প্রাপ্তির ৫ কর্মদিবসের মধ্যে এর সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলেও ব্যাখ্যাপত্রে উল্লেখ করা হয়।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোঃ শাখাওয়াত হোসেন বলেন, ‘এ ঘটনায় প্রথমে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন অনুযায়ী এবার অধিদপ্তর থেকে তাঁর (মিজানুর রহমান) কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..