সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নেত্রকোনায় সাংবাদিক খুন : আসামীর এক দিনের রিমান্ড মঞ্জুর শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির

নেত্রকোনায় সাংবাদিক খুন : আসামীর এক দিনের রিমান্ড মঞ্জুর

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
Oplus_16908288

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এই আদেশ দেন। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় নতুন গতির সঞ্চার হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকার শ্বশুরবাড়ি সংলগ্ন একটি দোকানে নিজের ফেলে যাওয়া মোবাইল ফোনটি আনতে গিয়েছিলেন আলিফ। দোকানে পৌঁছাতেই তাকে লক্ষ্য করে একে একে ছয়টি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেওয়ার চেষ্টা করলেও পথিমধ্যেই তার মৃত্যু হয়। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৭-৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আলিফের পৈতৃক নিবাস কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামে হলেও, তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
সোমবার দুপুরে রিমান্ড শুনানি শেষে আদালত আসামির ২৪ ঘণ্টার (এক দিন) রিমান্ড মঞ্জুর করেন। এদিন দুপুর ২টা থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..