বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে ২ মাসের ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ আপন জ্যাঠাইমার বিরুদ্ধে কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত- ১০ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ শপথ নিয়েই বন্যার্তের পাশে সরোয়ার আলমগীর।  ​মাদকের নীল দংশনে বিপন্ন যুবসমাজ: খোকসায় বাড়ছে সামাজিক অপরাধ। নবীন জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সংবর্ধনা দিল হক ল একাডেমি গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট, রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  হুমকিদাতাদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নেত্রকোনার মদন উপজেলায় ছাগল ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘটিত ইমাম হোসেন (৫৫) হত্যা মামলার জেরে জাহেলা আক্তার (৫৩) নামে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় জাহেলা আক্তার মদন থানায় ৮ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আশ্রয়ী গ্রামে ২০২৫ সালের ১২ এপ্রিল ইমাম হোসেন খুন হন। ওই হত্যাকাণ্ডের মামলায় জাহেলা আক্তারের দুই ছেলে আসামি। তারা কারাভোগ শেষে বর্তমানে বাড়িতে অবস্থান করলেও মামলার অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে। এ ঘটনায় জাহেলা আক্তারকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে জাহেলা আক্তার নিজ বাড়ির নারিকেল গাছ থেকে ডাব পাড়ছিলেন। এ সময় অভিযুক্ত রবিকুল, রাজন, সোহাগ, ঝন্টু ও রুহামসহ ৮-৯ জন তাকে মারধর করে গুরুতর আহত করে এবং তার বাড়ির মালামাল ভাঙচুর করে।
এ বিষয়ে বাদীপক্ষের ইসমাইল বলেন, “বাড়িঘর ভাঙচুরের স্ট্যাম্প নিয়ে তারা আমাদের বিরুদ্ধে ইতোমধ্যে পাঁচটি মামলা দায়ের করেছে। আর কত মিথ্যা মামলা করবে?”
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, “এ ঘটনায় এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..