বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মদনে বিএনপির পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
Oplus_16908288

নেত্রকোনার মদন উপজেলায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজকরা জানান, প্রতি শনিবার নিয়মিতভাবে এ কর্মসূচি পরিচালিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..