রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কুমিল্লার পুলিশ সুপার মতবিনিময় করেন হোমনা উপজেলার শারদীয় দুর্গাপূজা উৎযাপন কমিটি

মোঃ ওমর ফারুক (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লার পুলিশ সুপার মতবিনিময় করেন হোমনা উপজেলার শারদীয় দুর্গাপূজা উৎযাপন কমিটি ও বিভিন্ন বিশিষ্ট জনদের সাথে।

কুমিল্লার হোমনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ সুষ্ঠু-সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার(১৭ সেপ্টেম্বর) বিকালে হোমনা থানার আয়োজনে ওসি’র কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান বিপিএম (বার)।
ওসি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) এম তানভীর আহমেদ, (দায়িত্ব প্রাপ্ত হোমনা মেঘনা সার্কেল) সহকারী পুলিশ সুপার ( এএসপি) ফয়েজ আহমেদ, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার,ওসি( তদন্ত) রিপন বালা, ঘারমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন বাবু চন্দন লাল রায়,সাধারণ সম্পাদক রতন চন্দ্র পোদ্দার সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিযার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবদুল মান্নান বিপিএম( বার) তার বক্তব্যে বলেন, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে পূজা মণ্ডপে পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি,ধর্মীয় নেতা,শিক্ষক সাংবাদিকগন যার যার অবস্থান থেকে কাজ করতে সকলের প্রতি আহবান জানান তিনি। জানাগেছে এ বছর উপজেলায় ৪৭টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

মত বিনিময় শেষে সাংবাদিক আল্ আমিন শাহেদ এর হারিয়ে যাওয়া উদ্ধারকৃত মোবাইল তার হাতে তুলে দেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..