সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দালালের ‘ভুল তথ্যে’ রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার তরুণ রায়ের কপি পেলেই পরবর্তী পদক্ষেপ: শামা ওবায়েদ নেত্রকোনায় সাংবাদিক খুন : আসামীর এক দিনের রিমান্ড মঞ্জুর শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ

দালালের ‘ভুল তথ্যে’ রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার তরুণ

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার তরুণ মো. সাগর (২৪)। শনিবার রাশিয়ায় থাকা সাগরের এক বন্ধু মুঠোফোনে তার বোনকে মৃত্যুর খবর জানান। ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নিম্নবিত্ত পরিবারের আর্থিক সংকট লাঘবে কিশোর বয়স থেকেই উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে রিকশাভ্যান চালিয়ে সহায়তা করতেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওই দোকানের এক ম্যানেজারের সহযোগিতায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে কাজ শুরু করেন। মাসে প্রায় ৭০ হাজার টাকা বেতন পেতেন তিনি। সেখানে কাজ করার সময় এক বাংলাদেশি দালালের সাথে তার পরিচয় হয়।

অভিযোগ অনুযায়ী, ওই দালাল রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে এককালীন ৩০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখান। চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে যান সাগর। এরপর থেকে পরিবারের সদস্যদের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সাগরের চাচা আবদুল আওয়াল বলেন, রাশিয়ায় বেকারির কাজ ছেড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা সাগর তাকে জানিয়েছিলেন। তখন তিনি সাগরকে নিষেধ করেছিলেন। তার অভিযোগ, ওই দেশের দালাল ভুল তথ্য দিয়ে সাগরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করেছেন। শনিবার সাগরের এক বন্ধু তার মৃত্যুর খবর দিয়েছেন।

সাগরের বাবা কবির হোসেন বলেন, তিনি সবজির ব্যবসা করতেন এবং দীর্ঘদিন ধরে নানা রোগে অসুস্থ। অনেক ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। প্রায় চার-পাঁচ মাস ধরে ছেলের সাথে কথা বলতে পারেননি। এখন শুনছেন, তার ছেলে আর বেঁচে নেই।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, বিষয়টি তাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..